×

খুলনা

ঝালকাঠি

বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট, অচল বন্দর

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:৩৭ পিএম

বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট, অচল বন্দর

ছবি: সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন হ্যান্ডেলিং শ্রমিকরা। শনিবার (১৩ জুন) সকাল থেকে ধর্মঘটের কারণে জাহাজ থেকে বিভিন্ন ধরনের মণিহারি পণ্য আড়তে ওঠানো-নামানোর কাজ বন্ধ হয়ে যায়। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও পরিবহনশ্রমিকেরা।

ঝালকাঠি হ্যান্ডেলিং শ্রমিক ফেডারেশনের নেতারা জানান, বর্তমানে একজন শ্রমিক দৈনিক গড়ে প্রায় ৮০০ টাকা আয় করলেও বিভিন্ন খরচ বাদ দিয়ে হাতে থাকে মাত্র ৫০০ টাকা। বর্তমান বাজার পরিস্থিতিতে এই আয় দিয়ে পরিবার-পরিজনের ভরণপোষণ করা কঠিন হয়ে পড়েছে। তাই দীর্ঘদিন ধরে তাঁরা পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন।

শ্রমিকদের দাবি, ৫০ কেজি ওজনের ছোট বস্তা আমদানির ক্ষেত্রে জাহাজ থেকে গুদামে পণ্য ওঠানোর জন্য প্রতি বস্তায় ১০ টাকা এবং ডেলিভারির জন্য ১২ টাকা হারে পারিশ্রমিক নির্ধারণ করতে হবে।

শ্রমিক নেতারা বলেন, প্রায় নয় মাস ধরে তাঁরা দাবি আদায়ে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছেন। স্থানীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর অনুরোধে ঈদুল আজহা পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। তবে দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় শনিবার থেকে তাঁরা ধর্মঘট শুরু করতে বাধ্য হয়েছেন।

এদিকে ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন বিভিন্ন উপজেলা থেকে আসা পরিবহনশ্রমিক ও ব্যবসায়ীরা। রাজাপুর থেকে পণ্য পরিবহনের জন্য আসা এক পিকআপচালক বলেন, সকালে ঝালকাঠিতে এসে দেখেন শ্রমিকেরা ধর্মঘট পালন করছেন। ফলে জাহাজ থেকে কোনো পণ্য খালাস বা পরিবহন করা সম্ভব হচ্ছে না। এতে সময় ও অর্থ—দুইয়েরই ক্ষতি হচ্ছে।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হবে এবং পণ্য সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

নবম পে স্কেল বাস্তবায়ন নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

স্বেচ্ছাসেবক দল নেতার দাবি ‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App