×

খুলনা

দৌলতপুরে ‘নাশকতার’ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

দৌলতপুরে ‘নাশকতার’ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

কুষ্টিয়ার দৌলতপুরে 'নাশকতার' মামলায় উপজেলা যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। তাকে দৌলতপুর থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের পাইকপাড়া এলাকার নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

পুলিশ জানায়, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম সংশ্লিষ্ট এলাকায় সংঘটিত 'নাশকতার' ঘটনায় দায়ের করা মামলার আসামি। গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে নেওয়া হয়। রাতে এ খবর লেখার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। 

শহিদুল ইসলাম উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের পাইকপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৌলতপুর উপজেলা যুবলীগের সহসভাপির দায়িত্বে রয়েছেন। 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, জেলা গোয়েন্দা পুলিশ ও দৌলতপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয় : ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয় : ফজলুর রহমান

রাজধানীতে ৩ সাংবাদিকের ওপর হামলা

রাজধানীতে ৩ সাংবাদিকের ওপর হামলা

‘যে প্রমাণ উপস্থাপন করেছি, জিয়াউলের সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা’

প্রসিকিউটর মিজানুল ইসলাম ‘যে প্রমাণ উপস্থাপন করেছি, জিয়াউলের সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App