×

আইন-বিচার

গুলশান থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৭:৪৩ এএম

গুলশান থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু গ্রেপ্তার

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু

রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।  বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গুলশান-১ এর ১২৩ নম্বর রোডের এম অ্যান্ড জে গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করে জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুনশিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে। ৫ আগস্ট অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নিলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পর তিনি সংসদ সদস্য পদ হারান।

তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুর ও  রংপুরে  হত্যা মামলা করা হয়েছে।  

২২ আগস্ট টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি, মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃষা মুনশির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।  টিপু মুনশি রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য।

এছাড়াও তিনি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রী দায়িত্ব পালন করেন। নিত্যপণ্যের বেসামাল বাজারদর এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠার পরও এসব নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ২০২৪ সালে মন্ত্রী থেকে বাদ পড়েন তিনি।

‘আমরা সিন্ডিকেটের সঙ্গে পারি না’, টিপুর এমন মন্তব্যে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা ছাড়াও নিত্যপণ্যের সিন্ডিকেটের কাছে এই ‘আত্মসমর্পণ’কে মন্ত্রীর পদ থেকে বাদ পড়ার মূল কারণ হিসেবে ওই সময় দায়ী করেছিলেন অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App