×

আইন-বিচার

চানখারপুলে ৬ হত্যা: আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১২:৫৭ পিএম

চানখারপুলে ৬ হত্যা: আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ছবি : সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যা করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী মামলার আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ একদিন পিছিয়েছে। আগামী সোমবার (১১ আগস্ট) এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (১০ আগস্ট) বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ মামলার শুরুতে সাক্ষ্যগ্রহণের জন্য প্রস্তুত ছিল। তবে তা একদিন পিছিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল।

আরো পড়ুন : রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

সকালে মামলায় গ্রেপ্তার চার আসামিকে আদালতে হাজির করা হয়। তারা হলেন, শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ অপর চার আসামি এখনও পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল এই মামলায় আটজনকে অভিযুক্ত করে তদন্ত সংস্থা পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়। ১৪ জুলাই ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

ডিএমপির তিন সহকারী কমিশনারকে পদায়ন

ডিএমপির তিন সহকারী কমিশনারকে পদায়ন

দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা?

দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App