×

আইন-বিচার

আওয়ামী লীগ আমলে ডিবি-ডিএমপি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে রিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৪:৩৮ পিএম

আওয়ামী লীগ আমলে ডিবি-ডিএমপি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে রিট

ফাইল ছবি

শেখ হাসিনার শাসনামলের গত ১৭ বছরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও ডিএমপির কিছু কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

শুক্রবার (১ মে) তিনি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস. এম. জুলফিকুর আলী জুনু এই আবেদনটি করেন।

রিটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষ্ক্রিয়তা ও বিলম্বের বিষয়টি উল্লেখ করে অভিযোগগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ নেওয়া, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অনিয়মের অভিযোগ থাকলেও তা কার্যকরভাবে তদন্ত করা হয়নি। ফলে জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে এবং আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়েছে।

রিটে অভিযুক্ত কর্মকর্তাদের সম্পদের বিস্তারিত হিসাব যাচাই করার নির্দেশনা দেওয়া, দুদককে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ অনুসন্ধান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ দিনের মধ্যে অভিযোগসমূহ নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী জানান, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ দীর্ঘদিন ঝুলে থাকা গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকিস্বরূপ। দ্রুত তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।’

এ বিষয়ে হাইকোর্টে রিট শুনানির তারিখ শিগগিরই নির্ধারিত হতে পারে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামালপুরে এমপির গাড়ি ভাঙচুরের অভিযোগ

জামালপুরে এমপির গাড়ি ভাঙচুরের অভিযোগ

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোনালদো কখনোই সমস্যা নয়, বললেন পর্তুগাল কোচ

রোনালদো কখনোই সমস্যা নয়, বললেন পর্তুগাল কোচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App