×

আইন-বিচার

চিফ প্রসিকিউটর

এক-এগারোর অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে মাসুদ উদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৬:৫৩ পিএম

এক-এগারোর অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে মাসুদ উদ্দিন

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সময়কার বিভিন্ন অমানবিক ও মানবতাবিরোধী ঘটনার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর।

রোববার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, এক-এগারোর সময় মাসুদ উদ্দিনসহ কয়েকজনকে কার্যত সরকারের দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। তার ভাষ্য অনুযায়ী, সে সময় সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ ও অমানবিক ঘটনার পেছনে তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

তিনি জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিভিন্ন তথ্য পেয়েছে এবং সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজন হলে মাসুদ উদ্দিনকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

আমিনুল ইসলাম আরও বলেন, এক-এগারোর সময়কার অভিযোগ ছাড়াও জুলাই গণ-অভ্যুত্থান এবং ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও মাসুদ উদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, একটি মামলায় গ্রেপ্তারের পর মাসুদ উদ্দিনকে ট্রাইব্যুনালের আওতায় আনা হয়েছে। শুধু একটি নির্দিষ্ট ঘটনা নয়, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সব অভিযোগই তদন্তের আওতায় আনা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় নয়

বিরোধীদলীয় নেতা গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় নয়

বিদেশি সাংবাদিকের বইয়ে উঠে এলো মোজাফফরের অন্ধকার জীবনের অধ্যায়

বিদেশি সাংবাদিকের বইয়ে উঠে এলো মোজাফফরের অন্ধকার জীবনের অধ্যায়

এই মাঠেই চোখের জল ফেলেছিলেন মেসি, এবার কি হবে...?

এই মাঠেই চোখের জল ফেলেছিলেন মেসি, এবার কি হবে...?

বিয়ের ঘোষণা দিয়ে মুসিবতে পরীমনি!

বিয়ের ঘোষণা দিয়ে মুসিবতে পরীমনি!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App