×

আইন-বিচার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন ৩ প্রসিকিউটর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৭:০৯ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন ৩ প্রসিকিউটর

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো তিনজন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

তারা হলেন- আইনজীবী মো. মাগফুর রহমান শেখ, মোহাম্মদ অলি মিয়া ও রাফিউল ইসলাম।

তাদের মধ্যে মাগফুর রহমান ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন। অলি মিয়া ও রাফিউল ইসলাম সহকারী অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। দেড় বছর পর নির্বাচন শেষে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই ট্রাইব্যুনালের কয়েকজন প্রসিকিউটর পদত্যাগ করেন।

এখন নতুন করে তিনজনকে দায়িত্ব দেওয়ার এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা তুলে ধরে প্রজ্ঞাপনে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৭৩ এর ৭(১) ধারা অনুসারে তাদের অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রাপ্য ‘রিটেইনার ফি’ ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App