×

আইন-বিচার

ট্রাকচালক হোসেন হত্যা

শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পেছালো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:৩০ পিএম

শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পেছালো

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ জুলাই নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জুন) শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম নতুন এ তারিখ নির্ধারণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী। তিনি জানান, মামলার কয়েকজন আসামি আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত চার্জগঠন শুনানির জন্য আগামী ২৬ জুলাই দিন ধার্য করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন।

আরো পড়ুন : ‘জীবন বাঁচাতে ৩০-৪০ মিনিট সময় পেয়েছিলাম’

সেদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলির আঘাতে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং নিষিদ্ধ ছাত্রলীগের শীর্ষ নেতারা। তাদের মধ্যে জুনাইদ আহমেদ পলক, সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান বর্তমানে কারাগারে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

‘সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত সাহস কারও হবে না’

ডা. শফিকুর রহমান ‘সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত সাহস কারও হবে না’

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App