মানবতাবিরোধী অপরাধ
কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
ছবি: সংগৃহীত
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আনুষ্ঠানিক অভিযোগটি (ফরমাল চার্জ) দাখিল করা হয়।
আরো পড়ুন: কম আমদানির অজুহাতে ২ হাজার ছাড়াল সিলিন্ডার
আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, কালাম আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ একটি ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
