×

আইন-বিচার

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ছানোয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ছানোয়ার

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানার মামলায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আরো পড়ুন: কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট সকালে ভাটারা থানা এলাকায় ২০০ থেকে ৩০০ জন কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। ওই সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে সোহেলী তামান্না বাম হাতের কব্জিতে গুরুতর আঘাত পান। এ ছাড়া তিনি পিঠে গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সোহেলী তামান্না বাদী হয়ে ২০২৫ সালের ৭ জুলাই ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গা-সংকট সমাধানে আরও জোরালো পদক্ষেপের আহ্বান

রোহিঙ্গা-সংকট সমাধানে আরও জোরালো পদক্ষেপের আহ্বান

সাংবাদিকদের হয়রানি করতে সাইবার সুরক্ষা আইন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের হয়রানি করতে সাইবার সুরক্ষা আইন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সঠিক খাতে ঋণ ব্যবহার, শতভাগ সঞ্চয়-নিয়মিত কিস্তির অনন্য দৃষ্টান্ত

স্বাবলম্বী হচ্ছেন মৎস্যজীবীরা সঠিক খাতে ঋণ ব্যবহার, শতভাগ সঞ্চয়-নিয়মিত কিস্তির অনন্য দৃষ্টান্ত

আপনার ভিক্ষাই হয়তো একজনকে চাঁদাবাজি থেকে দূরে রাখবে

হাসনাত আবদুল্লাহ আপনার ভিক্ষাই হয়তো একজনকে চাঁদাবাজি থেকে দূরে রাখবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App