×

মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ এএম

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নিহত

লেবাননে ইসরায়েলি বিমান হামলা

লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) রাতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে- লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন, বয়স ৩১ বছর ১১ মাস (পাসপোর্ট নম্বর: EF0620043) শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শপে অবস্থানকালে) ইসরায়েলের বিমান হামলায়  ঘটনাস্থলেই নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোহাম্মদ নিজাম উদ্দিনের বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা মোসা. আনোয়ারা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা।
লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

টাইমলাইন: ইরান–ইসরায়েল উত্তেজনা

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App