×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলকে সমর্থন বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা নয়: খামেনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১০:১০ এএম

ইসরায়েলকে সমর্থন বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা নয়: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করবে না ইরা, এমন বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ না করে এবং ইসরায়েলকে দেওয়া সমর্থন ত্যাগ না করে, তাহলে তেহরান তাদের সঙ্গে কোনো সহযোগিতা করবে না।

সোমবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

তেহরানে এক ছাত্রসমাবেশে খামেনি বলেন, যদি যুক্তরাষ্ট্র পুরোপুরি ইসরায়েলি শাসনকে সমর্থন করা বন্ধ করে, এখানকার সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং এ অঞ্চলে হস্তক্ষেপ বন্ধ করে, তাহলে সহযোগিতা নিয়ে ভাবা যেতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যপূর্ণ স্বভাব আত্মসমর্পণ ছাড়া অন্য কিছুই মেনে নেয় না।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের তেহরান দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে খামেনি এসব কথা বলেন। ওই বিপ্লবে পশ্চিমা সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।

চলতি বছরের জুনে ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলায় দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। সংঘাতে যুক্তরাষ্ট্রও সংক্ষিপ্ত সময়ের জন্য অংশ নেয় এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানে ৯৩৫ জন এবং ইসরায়েলে ২৪ জন নিহত হন। পরে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালে দুই দেশের পারমাণবিক আলোচনা ভেস্তে যায়। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয়।

খামেনি বলেন, যদি একটি দেশ শক্তিশালী হয়ে ওঠে এবং শত্রুরা বুঝতে পারে যে এই জাতির মুখোমুখি হয়ে তাদের ক্ষতিই হবে, তাহলে সেই দেশ নিরাপদ থাকবে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে নিষেধাজ্ঞা আরোপের পর থেকে দেশটি কঠোর অর্থনৈতিক সংকটে আছে। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে জাতিসংঘ ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ায় ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে।

এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আল জাজিরাকে বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আগ্রহী, তবে তা কেবল পারমাণবিক কর্মসূচি নিয়েই হবে। যুক্তরাষ্ট্র সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আলোচনা করলে তবেই আমরা ফিরব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App