×

মধ্যপ্রাচ্য

সরকারের নিয়ন্ত্রণ নিন, ইরানিদের প্রতি ট্রাম্পের আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

সরকারের নিয়ন্ত্রণ নিন, ইরানিদের প্রতি ট্রাম্পের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হলে দেশটির শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ইরানিদের জন্য এটি কয়েক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় সুযোগ হতে পারে।

ট্রাম্প বলেন, আমরা যখন আমাদের কাজ শেষ করব, তখন সরকারের নিয়ন্ত্রণ নিন। এটি আপনাদেরই করতে হবে। সম্ভবত কয়েক প্রজন্মের মধ্যে এটিই আপনাদের একমাত্র সুযোগ। খবর সিএনএনের।

হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকাল থেকে শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের অগ্রগতি ট্রাম্প তার মার-আ-লাগো বাসভবন থেকে পর্যবেক্ষণ করছেন। ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রও যে অভিযানে যুক্ত হয়েছে, ভিডিও বার্তায় তা নিশ্চিত করেন তিনি।

আরো পড়ুন : পাল্টা হামলা শুরু ইরানের, ভয়াবহ যুদ্ধের শঙ্কা

ট্রাম্প দাবি করেন, ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে আসছিল, কিন্তু আগের কোনো প্রেসিডেন্ট সে পথে এগোয়নি। এখন আপনারা এমন একজন প্রেসিডেন্ট পেয়েছেন, যিনি পদক্ষেপ নিতে রাজি হয়েছেন। এখন দেখার বিষয়, আপনারা কীভাবে প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, প্রবল শক্তি ও পরাক্রম নিয়ে আমেরিকা আপনাদের পাশে রয়েছে। এখন সময় নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রণ নেওয়ার এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার।

ইরানে চলমান সামরিক অভিযানকে ব্যাপক ও অব্যাহত উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা এবং তাদের সামরিক অবকাঠামো দুর্বল করাই এই অভিযানের লক্ষ্য।

পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরান সব সুযোগ প্রত্যাখ্যান করেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, আমরা আর অপেক্ষা করতে পারি না।

তবে অভিযানে মার্কিন সেনাদের প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেন তিনি। যুদ্ধে প্রাণহানি ঘটতে পারে, আমাদের দিক থেকেও ক্ষয়ক্ষতি হতে পারে। কিন্তু আমরা এটি বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের নিরাপত্তার জন্য করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাশকতা ঠেকাতে রাজধানীতে বাড়ছে নজরদারি

নাশকতা ঠেকাতে রাজধানীতে বাড়ছে নজরদারি

২৪ ঘণ্টায় গ্যাস উৎপাদন ২৫৮৩ মিলিয়ন ঘনফুট

২৪ ঘণ্টায় গ্যাস উৎপাদন ২৫৮৩ মিলিয়ন ঘনফুট

বাড়ল বাস ভাড়া

বাড়ল বাস ভাড়া

ছাত্র আন্দোলনে অচল বিশ্ববিদ্যালয়

ছাত্র আন্দোলনে অচল বিশ্ববিদ্যালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App