×

জাতীয়

বাড়ল বাস ভাড়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

বাড়ল বাস ভাড়া

ছবি : সংগৃহীত

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লা ও রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে যাত্রীবাহী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়। প্রস্তাবে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছিল।

গত এপ্রিলে ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানো হয়। তখন বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ভাড়া সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা ছিল।

দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক নন-এসি দূরপাল্লার বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তারও কম করা হয়েছে। এসব বাসে আসন কমানোর পাশাপাশি বিভিন্ন সেতু ও সড়কের টোলও ভাড়ার সঙ্গে যুক্ত হয়।

নতুন করে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের ফলে দূরপাল্লা ও নগর পরিবহনের বাস ভাড়া পুনর্নির্ধারণ করা হবে। নতুন ভাড়া কার্যকর হলে যাত্রীদের আগের তুলনায় বাড়তি ভাড়া দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লংমার্চে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল : রিজভী

লংমার্চে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল : রিজভী

জ্বালানির পর এবার কি বিদ্যুতের পালা?

জ্বালানির পর এবার কি বিদ্যুতের পালা?

নাশকতা ঠেকাতে রাজধানীতে বাড়ছে নজরদারি

নাশকতা ঠেকাতে রাজধানীতে বাড়ছে নজরদারি

২৪ ঘণ্টায় গ্যাস উৎপাদন ২৫৮৩ মিলিয়ন ঘনফুট

২৪ ঘণ্টায় গ্যাস উৎপাদন ২৫৮৩ মিলিয়ন ঘনফুট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App