×

মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল যুদ্ধ

ইরানে শিশুসহ ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:১১ এএম

ইরানে শিশুসহ ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

ছবি: সংগৃহীত

২৮ ফেব্রুয়ারি (শনিবার) ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চার দিনে ইরানে নিহত হয়েছেন ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক। 

নিহতদের মধ্যে ১৮১ জন শিশু, যাদের বয়স ১০ বছরের কম। এছাড়া বেসামরিক আহতের সংখ্যা ৫,৪০২ জনে পৌঁছেছে, যার মধ্যে ১০০ জন শিশুও রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা (এইচআরএএনএ) এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন: জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

এদিকে, এইচআরএএনএ জানায়, গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১০৪টি হামলা হয়েছে। সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকায় হামলাগুলো হয়।

আরও শত শত মৃত্যুর খবর পর্যালোচনা করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি।

শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা জালায়। এতে সর্বোচ্চ নেতা খামেনিসহ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাও নিহত হন। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরাইলের স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে জবাব দেয় তেহরান।

সূত্র: বিবিসি

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুয়েটে সর্বাত্মক শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

চুয়েটে সর্বাত্মক শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

ছাঁটাইয়ের মুখে আরও ৬৩ পুলিশ কর্মকর্তা

ছাঁটাইয়ের মুখে আরও ৬৩ পুলিশ কর্মকর্তা

ভিসি ‘অপসারণ’ নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়

ভিসি ‘অপসারণ’ নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App