×

মধ্যপ্রাচ্য

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের চুক্তি প্রায় চূড়ান্ত: ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:৫৩ এএম

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের চুক্তি প্রায় চূড়ান্ত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ইরানি কর্মকর্তারাও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের দ্বারপ্রান্তে রয়েছে দুই পক্ষ।

স্থানীয় সময় শনিবার (২৩ মে) ট্রাম্প জানান, চুক্তির আওতায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এরপর তিন পক্ষের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়, যা টানা ৪০ দিন চলে। যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়ে থাকে।

ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের একটি সূত্র বার্তা সংস্থা ফার্স নিউজকে জানায়, হরমুজ ইরানের ব্যবস্থাপনার মধ্যেই থাকবে। তারা ট্রাম্পের বক্তব্যকে “অপূর্ণাঙ্গ ও অবাস্তব” বলে অভিহিত করেছে।

তবে নিউইয়র্ক টাইমসকে ইরানের তিন কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি স্বাক্ষর হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ তুলে নেবে। অন্যদিকে ইরান কোনো টোল বা ফি ছাড়া জাহাজ চলাচলের অনুমতি দেবে।

তারা বলেন, এই চুক্তির আওতায় বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত থাকবে।

আরো পড়ুন : হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

চুক্তির অংশ হিসেবে ইরানের জব্দকৃত অর্থের মধ্যে ২৫ বিলিয়ন ডলার মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের।

এদিকে ট্রাম্প ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি উল্লেখ করেননি। ইরান জানিয়েছে, বর্তমান আলোচনায় ইউরেনিয়াম ইস্যু নিয়ে কোনো আলোচনা হচ্ছে না।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চলমান আলোচনায় ইসরায়েলকে সম্পূর্ণভাবে বাইরে রাখা হয়েছে। এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করছেন।

এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর ও পাকিস্তানের নেতাদের সঙ্গে ট্রাম্প আলোচনা করেছেন। তাদের অধিকাংশই তাকে চুক্তি গ্রহণের পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের আজ কথা হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাজী নজরুল : বিদ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার অমর কণ্ঠস্বর

কাজী নজরুল : বিদ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার অমর কণ্ঠস্বর

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের চুক্তি প্রায় চূড়ান্ত: ট্রাম্প

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের চুক্তি প্রায় চূড়ান্ত: ট্রাম্প

৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App