×

মধ্যপ্রাচ্য

ওমানে আরও এক ভারতীয় নাবিকের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:২২ পিএম

ওমানে আরও এক ভারতীয় নাবিকের মৃত্যু

ফাইল ছবি

ওমানের দুকম বন্দরে অসুস্থ হয়ে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। নোঙর করা এমটি সেলেস্টিয়াল জাহাজে কর্মরত ছিলেন তিনি। শনিবার (১৩ জুন) গভীর রাতে মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মৃত নিশান্ত উর্থানাথানের মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে।

ভারতের সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বিভিন্ন জাহাজ বহরে ৩ লাখের বেশি ভারতীয় নাবিক কর্মরত আছেন। গত সপ্তাহে দেশটির জাহাজ চলাচল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ১৮ হাজারেরও বেশি ভারতীয় নাবিক কর্মরত।

ওমানের উপকূলে একটি ট্যাংকারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার কয়েক দিন পরই এই মৃত্যুর ঘটনাটি ঘটল। দেশটির বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চলতি সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিতব্য জি-সেভেন সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিষয়টি উত্থাপন করার জন্য অনুরোধ করেছে।

গত শুক্রবার ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার তিন মাসেরও বেশি সময় পর হওয়া একটি হামলার প্রতিবাদে ভারত যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয়বারের মতো প্রতিবাদ জানিয়ে এক বিরল পদক্ষেপ নিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক জাহাজ চলাচলের বিরুদ্ধে প্রাণঘাতী ও মারাত্মক শক্তি ব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ জানাতে তারা মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে।

ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া শনিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, গত ১১ জুন মারা যাওয়া ৩৫ বছর বয়সি নিশান্ত উর্থানাথানের মরদেহ যথাযথ হিমায়ন ব্যবস্থা ছাড়াই দুই দিনেরও বেশি সময় ধরে জাহাজে ছিল।

সূত্র: রয়টার্স

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সৌদি আরবের তেল স্থাপনায় হুথিদের হামলা

সৌদি আরবের তেল স্থাপনায় হুথিদের হামলা

গোল-উৎসবে মেতে বুরকিনা ফাসোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

গোল-উৎসবে মেতে বুরকিনা ফাসোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App