×

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম

সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান

ছবি : সংগৃহীত

সৌদি আরবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ও পাকিস্তান। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় সৌদি ভূখণ্ডে দ্রুত সেনা মোতায়েন করবে দেশ দুটি।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সোমবার (৫ অক্টোবর) রিয়াদে তিন দেশের প্রতিনিধিদের জরুরি বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে।

চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি আক্রান্ত হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে আক্রান্ত দেশকে অন্য দুই দেশ সহযোগিতা করতে বাধ্য থাকবে।

এই চুক্তির মাধ্যমে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্ক, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান এবং উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান শক্তি সৌদি আরব একটি যৌথ প্রতিরক্ষা কাঠামোর আওতায় এসেছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার রিয়াদে অনুষ্ঠিত জরুরি বৈঠকে সৌদি আরবের ওপর সাম্প্রতিক হামলা, বিশেষ করে পবিত্র মক্কা ও মদিনাকে লক্ষ্য করে চালানো হামলা নিয়ে আলোচনা করেন তিন দেশের প্রতিনিধিরা। তবে যৌথ বিবৃতিতে ইরান-সমর্থিত হুতিদের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, তিন দেশ ‘সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকির সুস্পষ্টভাবে বিরোধিতা’ পুনর্ব্যক্ত করেছে।

এ ছাড়া যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা সরবরাহের ব্যবস্থা করতে সম্মত হয়েছে দেশ তিনটি। একই সঙ্গে সৌদি আরবে এসব বাহিনী দ্রুত মোতায়েন নিশ্চিত করার কথাও জানানো হয়েছে।

তবে সৌদি আরবে পৌঁছানোর পর মোতায়েন করা সেনারা ঠিক কী ধরনের দায়িত্ব পালন করবে, সে বিষয়ে যৌথ বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর সৌদি আরবের বিভিন্ন শহর, তেল স্থাপনা ও জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত হুতিরা। গত জুলাই থেকে ইয়েমেনে সংঘাত আবারও তীব্র আকার ধারণ করে।

এরপর সেপ্টেম্বরে হুতিরা নতুন করে অভিযান শুরু করে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের কাছ থেকে দেশটির বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এর জবাবে সোমবার সৌদি আরবের সমর্থন নিয়ে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেন সরকার।

অভিযানটির লক্ষ্য হুতিদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকা পুনরুদ্ধার করা। এসব এলাকার কিছু অংশ এক দশকেরও বেশি সময় ধরে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান

সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান

দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন নির্দেশনা

দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App