×

ময়মনসিংহ

মানসিক ভারসাম্যহীন কিশোরী ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

Icon

খোরশেদ আলম, শেরপুর থেকে

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০২ এএম

মানসিক ভারসাম্যহীন কিশোরী ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ছবি : প্রতীকী

শেরপুরের ঝিনাইগাতীতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগে মানিক মিয়া (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কিশোর মানিক মিয়া উপজেলা সদর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার তাকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে মানিক মিয়া উপজেলা সদর বাজারে উপজেলা (ভূমি) অফিস সংলগ্ন মানসিক ভারসাম্যহীন কিশোরী (১৬) এর ঘরে প্রবেশ করে ধর্ষণ করে সটকে পরে। লোভে পরে পরদিন মঙ্গলবার বিকালে মানিক মিয়া আবারো এসে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে ধর্ষণের পর প্রতিবেশিদের নজরে পরলে গ্রামবাসীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। মাতা ও পিতাহীন ওই  কিশোরী একাই ওই ঘরে বসবাস করতো।

এ ব্যাপারে ওই কিশোরীর বড় ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, গ্রেপ্তারকৃত আসামি মানিক মিয়াকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। 

আরো পড়ুন : বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ‘শেখ বাড়ি’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App