×

ময়মনসিংহ

একদিনে ময়মনসিংহে হামে নতুন ভর্তি আরো ২৬ শিশু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম

একদিনে ময়মনসিংহে হামে নতুন ভর্তি আরো ২৬ শিশু

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৬ জন শিশু ভর্তি হয়েছে। এতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জনে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৪১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২৩ শিশু ছাড়পত্র পেয়েছে, ফলে এখন পর্যন্ত মোট ৪৩৭ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

এ সময়ের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। গুরুতর অবস্থার কারণে দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, তিনটি মেডিকেল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা শিশুদের সর্বোচ্চ আন্তরিকতা ও যত্নের সঙ্গে সেবা দিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App