×

ময়মনসিংহ

ময়মনসিংহে হাম উপসর্গে নতুন ভর্তি আরো ২০ শিশু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:৫৯ এএম

ময়মনসিংহে হাম উপসর্গে নতুন ভর্তি আরো ২০ শিশু

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জন শিশু নতুন ভর্তি হয়েছে। এ নিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ৮৩ শিশু।

শনিবার (২ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত ১৭ মার্চ থেকে ২ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬ শিশু ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৯১১ শিশু। সেখানে মোট ২২ শিশুর মৃত্যু হয়েছে।'

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, 'তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব শিশুদের সুস্থ করতে চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App