×

ময়মনসিংহ

মমেক হাসপাতালে ৫০ ছুঁলো হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৩১ পিএম

মমেক হাসপাতালে ৫০ ছুঁলো হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা

ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

একই সময়ে নতুন করে আরও ১৯ শিশু ভর্তি হওয়ায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১০০ জন। শনিবার (১৩ জুন) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া শিশুটির বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায়। তার বয়স ছিল ১০ মাস। গত ২ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। হামের উপসর্গের পাশাপাশি শিশুটি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে সংক্রমণজনিত মারাত্মক শক, নিউমোনিয়া এবং বাম পাশের ফুসফুসের আবরণী (প্লুরা) এলাকায় অস্বাভাবিক তরল জমে যাওয়ার জটিলতায় তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৭ মার্চ থেকে ১৩ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৯১২ জন।

তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে ১০০ শিশু চিকিৎসাধীন রয়েছে। রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনটি বিশেষ মেডিকেল টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

হাম আক্রান্ত শিশুদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে

মির্জা ফখরুল অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে

‘বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়’

প্রধানমন্ত্রী ‘বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়’

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক

সিএমপি কমিশনার ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৬২২

যাত্রী কল্যাণ সমিতি মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৬২২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App