×

ময়মনসিংহ

জামালপুর

আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৩৩ পিএম

আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে ম্যাচটি ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শুরুর আগে মাঠ ও আশপাশের এলাকায় জড়ো হন বিভিন্ন বয়সি ফুটবলপ্রেমীরা। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে পুরো এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ।

নির্ধারিত ৬০ মিনিটের খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল। আর্জেন্টিনা কয়েকটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। ধারাবাহিক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণভাগকে চাপে ফেলে ব্রাজিল একের পর এক গোল আদায় করে নেয় এবং ৫-০ গোলের দাপুটে জয় নিশ্চিত করে।

ব্রাজিলের হয়ে রহিদ দুটি গোল করেন। তিনটি গোল করেন তামরিজ, রিফাত ও সুমন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ব্রাজিল সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

ম্যাচ শেষে ব্রাজিলের হয়ে জোড়া গোল করা রহিদ বলেন, ‘বিশ্বকাপ শুরু হওয়ায় আমরা স্থানীয়রা আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলে বিভক্ত হয়ে এ খেলার আয়োজন করেছি। মাঠে নেমে সবাই দারুণ খেলেছে। ব্রাজিল বিশ্বকাপেও ভালো করবে এবং এবারও শিরোপা জিতবে বলে আমরা বিশ্বাস করি। আজকের ম্যাচেও আমরা ভালো খেলেছি, তাই বড় ব্যবধানে জয় পেয়েছি।’

খেলা দেখতে আসা স্থানীয় ফুটবলপ্রেমী সোহেল মিয়া বলেন, ‘মনে হয়েছে যেন ছোট পরিসরে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের আসল ম্যাচ দেখছি। মাঠের এত পরিমাণ দর্শক হয়েছে জায়গা নেই।

খেলাটি উৎসবমুখর পরিবেশ অন্য মাত্রায় নিয়ে গেছে। সুন্দর খেলা হয়েছে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এই ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত করা উচিত।’ খেলার আয়োজক ছিলেন ক্রীড়া সংগঠক খলিলুর রহমান নয়ন, আমিরুল ইসলাম আমির ও রকিকুল ইসলাম।

তারা জানান, বর্তমান সময়ে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারলে মাদক, জুয়া ও নানা ধরনের সামাজিক অপরাধ থেকে তাদের দূরে রাখা সম্ভব। এমন ক্রীড়া আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলেজছাত্রীকে তুলে নেয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

কলেজছাত্রীকে তুলে নেয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়

অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App