×

ময়মনসিংহ

বিক্রেতার বাড়ির পাশের জঙ্গলে মিলল গাঁজার গাছ, অভিযুক্তরা উধাও

Icon

হাফিজুল ইসলাম স্বপন, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:২৭ পিএম

বিক্রেতার বাড়ির পাশের জঙ্গলে মিলল গাঁজার গাছ, অভিযুক্তরা উধাও

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মাদক বিক্রেতা হিসেবে অভিযুক্ত দুই ব্যক্তির বাড়ির পাশের জঙ্গল থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার ১১ নম্বর রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর চালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুনাথপুর চালাপাড়া এলাকার কাশেম আলীর ছেলে আব্দুল বারেক ও তাঁর ভাই সুজনের বাড়ির পাশের জঙ্গল থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুই ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, আব্দুল বারেক ও সুজন দীর্ঘদিন ধরে মাদক ও গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত। পাশাপাশি তারা গাঁজার গাছ রোপণ করে চাষও করছিলেন। প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় মাদকবিরোধী অবস্থান থেকে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে গাঁজার চারাগুলো তুলে ফেলেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই এলাকাবাসী গাঁজার গাছগুলো উদ্ধার করেছে। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন।”

তিনি আরও বলেন, “ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App