×

ময়মনসিংহ

নাকুগাঁও স্থলবন্দর

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক ধর্মঘট, এক সপ্তাহ ধরে লোড-আনলোড বন্ধ

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:২৭ পিএম

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক ধর্মঘট, এক সপ্তাহ ধরে লোড-আনলোড বন্ধ

ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে। ফলে গত ১১ তারিখ থেকে লোড-আনলোড বন্ধ রয়েছে। এতে প্রায় ১ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

শ্রমিকদের দাবি, ইন্ডিয়ান প্লাস ভুটান চিপস পাথর আনলোডে চার্জ প্রতি টনে ৭০ টাকা, ইন্ডিয়ান প্লাস ভুটান বোল্ডার আনলোড প্রতি টন ৫০ টাকা, হাইড্রোলিক আনলোডে লোডিং-আনলোড ৪০০ টাকা। পাথর ৩/৪ হাফ ইঞ্চি, ৫/১০ জাতের পাথর ৪ টাকা প্রতি সেফটি ও হ্যামারিং কব্জি প্রতি সেফটি ৫ টাকা। মালিক সমিতির কাছে এই দাবি উপস্থাপন করেন শ্রমিকরা।

শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া বলেন, দেশে নিত্যপণ্যের বাজারমূল্য বৃদ্ধি পাওয়ায় বর্তমানে শ্রমিকরা যে টাকা পান, তা দিয়ে তাদের সংসার চলে না। এ কারণে মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।

অপরদিকে মালিক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে শ্রমিকদের যে মজুরি দেওয়া হচ্ছে, তাতে মালিক সমিতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মালিক সমিতির পক্ষ থেকে শ্রমিকদের মজুরি বাড়ানো সম্ভব না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

শিক্ষক থেকে এবার জাতির অভিভাবক

শিক্ষক থেকে এবার জাতির অভিভাবক

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা শামীম কায়সার হলেন প্রতিমন্ত্রী

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা শামীম কায়সার হলেন প্রতিমন্ত্রী

লন্ডন প্রবাসী থেকে প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

লন্ডন প্রবাসী থেকে প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App