×

ময়মনসিংহ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:৪৩ পিএম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নেত্রকোনায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. রিপন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন এলাকার অচিন্তপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪ জানায়, মামলা হওয়ার পর থেকেই রিপন মিয়া আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা এবং প্রতিবেশী। অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট নির্মাতা হিসেবে নিজের পরিচয় ব্যবহার করে রিপন মিয়া কিশোরীকে ভিডিও তৈরির প্রলোভন দেখাতেন এবং বিভিন্ন সময় আপত্তিকর প্রস্তাব দিতেন।

আরও পড়ুন : একসঙ্গে সুখবর পেলেন বিএনপির ছয় নেতা

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গত ৩০ জুলাই রাতে জরুরি কথা বলার কথা বলে কিশোরীকে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৫ আগস্ট নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন।

অভিযোগ রয়েছে, ঘটনার পর প্রথমদিকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। একটি সালিস বৈঠকে রিপন মিয়া অভিযোগ স্বীকার করে ক্ষমা চান এবং তাকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে কয়েকজন উপস্থিত ব্যক্তি দাবি করেছেন। পরে সেই বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই ধর্ষণের মতো গুরুতর ফৌজদারি অপরাধের বিচার গ্রাম্য সালিসে করার সমালোচনা করেন। এরপর ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করে।

আরও পড়ুন : চরাঞ্চলে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

তবে রিপন মিয়ার স্ত্রী চম্পা আক্তার দাবি করেছেন, তার স্বামী নিজেকে নির্দোষ বলে জানিয়েছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

এদিকে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানিয়েছেন, র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া রিপন মিয়াকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, পেশায় কাঠমিস্ত্রি রিপন মিয়া ২০১৬ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করে পরিচিতি পান। ‘হাই আই এম রিপন ভিডিও’ এবং ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপের ভিডিওর মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার ফেসবুক পেজে বর্তমানে ১৯ লাখেরও বেশি অনুসারী রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

সাগরে গভীর নিম্নচাপ

সাগরে গভীর নিম্নচাপ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক

বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্কছাড় দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্কছাড় দিল যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App