×

ময়মনসিংহ

সরিষাবাড়ীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল, একটিতে পাশ একজন

Icon

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম

সরিষাবাড়ীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল, একটিতে পাশ একজন

ছবি: সংগৃহীত

​জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে একটি বিদ্যালয় থেকে টানা দ্বিতীয়বারের মতো একজন পরীক্ষার্থীও পাস করেনি। এতে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকার এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় ১১ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে রেজাল্টের পর দেখা যায় একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এ নিয়ে টানা দুইবার ওই বিদ্যালয়টিতে একজনও পাস করল না।

এদিকে উপজেলার অন্য দুটি মাদ্রাসার চিত্রও একই রকম। এর মধ্যে সাতপোয়া ইউনিয়নের নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান চর সরিষাবাড়ী বালিকা দাখিল মাদ্রাসার ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই ফেল করেছে।

একইভাবে কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও চারজনই অকৃতকার্য হয়েছে। অপরদিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা দাখিল মাদ্রাসায় ১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে মাত্র একজন পাস করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি আমাদের হতাশ করেছে। যারা ফেল করেছে তাদের অধিকাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে নিয়মিত আসেনি। বাহিরে কোচিং সেন্টারে পড়তো। তবে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। তারপর প্রয়োজনী ব্যবস্থা নিবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বাড়ি দখল-চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর

রাজধানীতে বাড়ি দখল-চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় জানা গেল

তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় জানা গেল

ভারতে বন্যা ও ভূমিধস, নিহত ৫৬

ভারতে বন্যা ও ভূমিধস, নিহত ৫৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App