×

ময়মনসিংহ

বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

Icon

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে বাতাসী বেওয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার নাতি তামীম (১০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক। এর আগে সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাতাসী বেওয়া পূর্ব শ্যামপুর গ্রামের মৃত সিদ্দিক পাঠানের স্ত্রী। আহত তামীম একই গ্রামের মুছা পাঠানের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে তামীম বাড়ির বসতঘরে থাকা একটি স্টিলের শোকেস সরানোর চেষ্টা করছিল। এ সময় ঘরের বৈদ্যুতিক তার ছিঁড়ে শোকেসের ওপর পড়ে। এতে শোকেসটি বিদ্যুতায়িত হয়ে তামীম বিদ্যুৎস্পৃষ্ট হয়। নাতিকে বাঁচাতে এগিয়ে গেলে বাতাসী বেওয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পরিবারের সদস্যরা দুজনকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাতাসী বেওয়াকে মৃত ঘোষণা করেন। আহত তামীমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বসতঘরের আসবাবপত্র সরানোর সময় জিআই তারের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এ ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত তামীম হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণপিটুনিতে এক মাসে প্রাণ গেছে ৩২ জনের

গণপিটুনিতে এক মাসে প্রাণ গেছে ৩২ জনের

সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

রাষ্ট্রপতি সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

কে এই সামিরা খান মাহি?

কে এই সামিরা খান মাহি?

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App