×

জাতীয়

এলপিজি ও অটোগ্যাসের দাম আবারও বাড়ল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৮ পিএম

এলপিজি সিলিন্ডার ও অটোগ্যাসের দাম আরও এক দফা বাড়ল। প্রতি কেজি এলপিজির দাম ৯৮ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৩ টাকা ৩৪ পয়সা করা হয়েছে। ১২ কেজির সিলিন্ডার প্রতি ৬২ টাকা বাড়নো হয়েছে। সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকেই এই দাম কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম বাড়ানোর ঘোষণা দেয়।

বিইআরসি জানায়, চলতি মাসে বেসরকারি পর্যায়ে মূল্য সংযোজন করসহ (মূসক) ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৪০ টাকা করা হয়েছে। সেই হিসেবে সিলিন্ডার প্রতি বাড়ল ৬২ টাকা। প্রতি কেজি এলপিজি ৯৮ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৩ টাকা ৩৪ পয়সা করা হয়েছে। সৌদি সিপি অনুসারে ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে প্রতি টন ৭১০ ডলার থেকে বেড়ে ৭৭৫ ডলারে নেমেছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় ফেব্রুয়ারি মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত জানুয়ারি মাসে এলপিজির দাম কমানো হয়েছিল। তখন মূসকসহ প্রতি কেজি এলপিজি ১০২ টাকা ৩২ পয়সা থেকে কমিয়ে ৯৮ টাকা ১৭ পয়সা করা হয়। সে সময় সিলিন্ডার প্রতি কমানো হয় ৫০ টাকা।

একইসঙ্গে পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের (অটোগ্যাস) দামও বেড়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৭ টাকা ৮১ পয়সা করা হয়েছে। লিটারে বেড়েছে প্রায় ২ টাকা ৮৭ পয়সা। জানুয়ারি মাসে দাম ছিল ৫৪ টাকা ৯৪ পয়সা।

সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব আবু সায়িদ, সদস্য মকবুল ই ইলাহিসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App