×

জাতীয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় বিমানবাহিনীর কর্মকর্তা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২২, ১০:৪৮ পিএম

রাজধানীতে ট্রাকের ধাক্কায় বিমানবাহিনীর কর্মকর্তা নিহত

প্রতীকী ছবি

রাজধানীর হাইকোর্ট মাজারের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় বিমানবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই সন্তানও আহত হয়েছেন।

বিমানবাহিনীর ওই কর্মকর্তার নাম শেখ মাকসুমুল কাইয়ুম রয়েল (৫০)। তিনি বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে ঢাকা মেডিকল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল মুন্সী বলেন, যাত্রাবাড়ী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন মাকসুমুল। বুধবার সকালে তিনি বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলের উদ্দেশে বের হন। এসময় মেয়ে রাজমী জাহান রাফা (১৩) ও ছেলে তানভির হোসেনকে (৯) সঙ্গে নেন। তাদের বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে নামিয়ে দিয়ে কর্মস্থলে যাওয়ার কথা ছিল তার। ছেলে-মেয়ে দুটি ওই স্কুলের শিক্ষার্থী। কিন্তু মোটরসাইকেল নিয়ে হাইকোর্টের সামনে যেতেই একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাদের ধাক্কা লাগে। আর এতে দুই সন্তানসহ মাকসুমুল গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিমান বাহিনীর কর্মকর্তা মাকসুমুলের।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আরও বলেন, ঘটনার পর ড্রাম ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App