×

জাতীয়

দাতা গোষ্ঠীর শর্ত বাস্তবায়নে জ্বালানি তেলের দাম বৃদ্ধি : ওয়ার্কার্স পার্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ০৬:২৮ পিএম

দাতা গোষ্ঠীর শর্ত বাস্তবায়নের স্বার্থেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শনিবার (৬ আগস্ট) পলিটব্যুরোর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

জ্বালানি তেলের মূল্য সহনীয় মাত্রায় বাড়ানোর ফলে দেশে সব ধরনের জিনিষপত্রের দাম বাড়বে এবং জনজীবন অসহনীয় হয়ে পড়বে বলে জানিয়েছে দলটি। রাতের বেলায় পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম প্রায় ৪৫ শতাংশ বাড়ানোকে অযৌক্তিক ও জনগণের প্রতি সংবেদনহীনতার চরম বহিঃপ্রকাশ বলে অভিমত প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বলেছে-এমনিতেই মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনজীবনে ত্রাহী অবস্থা, তার ওপর এ মূল্যবৃদ্ধি জনজীবনে কঠিন সংকট তৈরি করবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অভিঘাত পড়বে কৃষি, পরিবহন ও দৈনিন্দন জীবনে।

বিবৃতিতে বলা হয়, বিশ্বে যখন জ্বালানি পণ্যের মূল্য কমছে তখন এ মূল্যবৃদ্ধি কার স্বার্থে? বস্তুত সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে যে ঋণ চাইছে তাদের সেই শর্ত পূরণের জন্যই জ্বালানি খাতের ভর্তুকি প্রত্যাহারের কৌশলী ব্যবস্থা হিসেবে এ মূল্যবৃদ্ধি ঘটিয়ে জনগণের ওপর দায় চাপানো হলো। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে ‘অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই দাম কিছুটা সমন্বয় করা ও প্রতিবেশী দেশে তেল পাচারের আশঙ্কার’ যে কল্পিত গল্প সাজিয়েছেন, তা জনগণকে বিভ্রান্ত করার নামান্তর মাত্র।

পলিটব্যুরোর বিবৃতিতে সমন্বয়ের নামে জ্বালানি তেলের অচিন্তনীয় ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App