×

জাতীয়

ক্রেন দুর্ঘটনায় দায়ীদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০১:৫৬ পিএম

রাজধানীর উত্তরায় ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী কষ্ট পেয়েছেন। এমন ঘটনা কেন ঘটল, প্রধানমন্ত্রী প্রকল্প পরিচালক, ঠিকাদার ও পরামর্শকদের কাছে জানতে চেয়েছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এমন নির্দেশ দেন তিনি। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য অবহিত করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেছেন, রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারবো না, আমরাও রাশিয়া থেকে তেল আনতে পারবো। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে নিম্নআয়ের মানুষের কষ্ট হচ্ছে। মূল্যস্ফীতির জন্য জ্বালানি তেল দায়ী। বৈঠকে প্রধানমন্ত্রী জ্বালানি তেল কেনার বিষয়ে নানা ধরনের পথ বের করতে বলেছেন। দরকার হয় রুশ মুদ্রা রুবলে জ্বালানি তেল কেনার বিষয়টি প্রধানমন্ত্রী দেখতে বলেছেন বলে অবহিত করেন এই মন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে এম এ মান্নান আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের স্বাবলম্বী হওয়ার জন্য বলেছেন। খাদ্য খাতে স্বাবলম্বী হওয়ার কথা বলেছেন। প্রধানমন্ত্রী সেচের কাজ সোলারে নিয়ে যেতে বলেছেন বলেও জানান মন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App