×

জাতীয়

সিইসির সঙ্গে ইতো নাওকির সাক্ষাৎ, অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাপান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৫:০৯ পিএম

সিইসির সঙ্গে ইতো নাওকির সাক্ষাৎ, অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাপান

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, আমরা আশা করি, নির্বাচন কমিশন সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য ভোট করতে উদ্যোগ নেবে এবং আগামী নির্বাচন একটি ভালো নির্বাচন হবে।

সোমবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন।

ইতো নাওকি বলেন, আমি সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন তা জানার জন্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি কী প্রস্তুতি নিচ্ছেন, সেটা আলোচনা করেছি।

তিনি বলেন, ইভিএম নিয়ে সিইসি বলেছেন তারা কীভাবে এই সিস্টেমটি ডেভেলপ করেছেন, এটা যথেষ্ট ভালো। আমরা মনে করি, ইভিএম নিয়ে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। সব মিলিয়ে  বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএনপি নির্বাচন বয়কটের কথা বলছে, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, এমন প্রশ্নের জবাবে জাপানি রাষ্ট্রদূত বলেন, এখনও এক বছর তিন-চার মাস বাকি আছে। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা থাকবে, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অধিক অংশগ্রহণমূলক করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে। আমরা আশা করি, আগামীতে একটি ভালো নির্বাচন হবে, এটাই আমার আশাবাদ ও প্রত্যাশা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা দল থেকে বহিস্কার

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, মামলায় আসামি নেই

মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, মামলায় আসামি নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App