×

জাতীয়

আধা ঘণ্টা আগেই শেষ, ডেকে এনে পরীক্ষা গ্রহণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৮ পিএম

আধা ঘণ্টা আগেই শেষ, ডেকে এনে পরীক্ষা গ্রহণ

হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি কেন্দ্রে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শেষ করার ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর কেন্দ্র ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের ডেকে এনে আবার একই প্রশ্নপত্রে বাকি আধা ঘণ্টা সময়ের পরীক্ষা নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি ভোকেশনাল বাংলা-২ (সৃজনশীল) বিষয়ের পরীক্ষায় এই ঘটনা ঘটে। অভিভাবক, পরীক্ষার্থী ও কেন্দ্র সূত্রে জানা যায়, ভোকেশনাল শাখার বাংলা-২ (সৃজনশীল) পরীক্ষার প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ৩০ মিনিট আগেই, অর্থাৎ দুপুর সাড়ে ১২টায় উত্তরপত্র জমা নিয়ে পরীক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়। পরে বিষয়টি অভিভাবকদের নজরে এলে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ জানান। খবর পেয়ে ইউএনও এসে বিষয়টি নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে বাকি ৩০ মিনিটের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। বেলা ২টার পর এই পরীক্ষা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

আসিফ মাহমুদ প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App