×

জাতীয়

ফারইস্টের চেয়ারম্যান তৃতীয় দফায় রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৭ পিএম

ফারইস্টের চেয়ারম্যান তৃতীয় দফায় রিমান্ডে

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নজরুল ইসলাম

গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে তৃতীয় দফায় ফের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দফার একদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ফের ১২ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর আসামির দুই দিনের ও ১৬ সেপ্টেম্বর এক রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া একই মামলায় কোম্পানিটির সাবেক পরিচালক ও শিল্পপতি এমএ খালেক এবং তার ছেলে রুবায়াত খালেককে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়।

এদিকে চলতি সেপ্টেম্বর মাসের শুরুর দিকে গ্রাহকের ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলার পর তাদের গ্রেপ্তার করে পুলিশ।

তদন্তে উঠে আসে, বিভিন্ন ব্যাংকে রাখা কোম্পানির আমানতের বিপরীতে অবৈধ ঋণ সুবিধা নিয়ে ৪২১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন উদ্যোক্তা পরিচালক এমএ খালেক। এর বাইরে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে অবৈধ বিনিয়োগ ও ঋণের মাধ্যমে কোম্পানির ৬৫৯ কোটি টাকা পাচার করেছেন নজরুল, এমএ খালেক ও অন্যান্য পরিচালক। এছাড়া কোম্পানির কর্মচারীদের নামে দুটি সমবায় সমিতি বানিয়ে আরো ১৯১ কোটি টাকা আত্মসাৎ করেন আসামিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App