×

জাতীয়

তিন বিভাগের নেতাদের সঙ্গে বিএনপির হাইকমান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ০৫:৪৫ পিএম

তিন বিভাগের নেতাদের সঙ্গে বিএনপির হাইকমান্ড

রাজশাহী, রংপুর ও কুমিল্লা বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময়ে বিএনপির হাইকমান্ড। ছবি: ভোরের কাগজ

তিন বিভাগের নেতাদের সঙ্গে বিএনপির হাইকমান্ড

রাজশাহী, রংপুর ও কুমিল্লা এই তিন বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময়ে বসেছে বিএনপির হাইকমান্ড।

সোমবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় শুরু হয়েছে। বিএনপির মিডিয়াসেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, খন্দকার মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও তিন বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক, জেলা মহানগর পর্যায়ের শিশু নেতারা অংশ নিয়েছেন। লন্ডন থেকে ভার্চুয়ালি সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত আছেন।

সূত্র মতে, সরকার পতনের আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের মতামত নিচ্ছেন বিএনপির হাইকমান্ড, পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তৃণমূল নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছে হাইকমান্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App