×

জাতীয়

ডিআইজি প্রিজন বজলুর রশিদের ৫ বছর কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ১১:৫৩ এএম

ডিআইজি প্রিজন বজলুর রশিদের ৫ বছর কারাদণ্ড

রবিবার কারাগারে নেয়া হয় বজলুর রশিদকে। ছবি: ভোরের কাগজ

সাময়িক বরখাস্ত কারা অধিদপ্তরের ডিআইজি প্রিজন বজলুর রশীদের বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, রাষ্ট্রের অনুকূলে তিন কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়।

রবিবার (২৩ অক্টোবর) এই রায় ঘোষণা করেন ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানার, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আসামির বিরুদ্ধে দুদক আইন ২৭ (১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা দেয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

গত ২২ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করেছিলেন। এছাড়া ২০২০ সালের ২২ অক্টোবর মামলায় বজলুর রশীদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

২০২০ সালের ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক নাসির উদ্দীন বজলুর রশীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বজলুর রশীদের বিরুদ্ধে ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। বজলুর রশীদ কারা ক্যাডারের ১৯৯৩ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকায় কারা সদর দপ্তরে দায়িত্ব পালন করছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

কারা মহাপরিদর্শক প্রত্যাহার, কোস্ট গার্ডে নতুন ডিজি

কারা মহাপরিদর্শক প্রত্যাহার, কোস্ট গার্ডে নতুন ডিজি

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ

ডপলার রিসার্চের জরিপ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ

একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি, সংযুক্ত ১

একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি, সংযুক্ত ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App