×

জাতীয়

ধানমন্ডি লেক থেকে মেরিন ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০২:৪৫ পিএম

ধানমন্ডি লেক থেকে মেরিন ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার

রবীন্দ্র সরোবর লেক

রাজধানীর ধানমন্ডি লেকের পাড় থেকে এক মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) রাত আড়াইটার দিকে ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ধানমন্ডি থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত ব্যক্তির নাম শাহাদত হোসেন মজুমদার (৫১) । তার লাশ উদ্ধার করে রবিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, শাহাদতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। তার লাশের ময়নাতদন্ত হবে।

নিহত শাহাদতের বড় ভাই মোতালেব হোসেন জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে শাহাদত কলাবাগানের বাসা থেকে বের হন। তিনি প্রতিদিনের মতো ধানমন্ডির লেকপাড়ে হাঁটাহাঁটি করতে গিয়েছিলেন। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও বাসায় না ফেরায় তারা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও খোঁজ না পেয়ে তারা ধানমন্ডি থানায় যোগাযোগ করেন। পরে ধানমন্ডি থানা-পুলিশ লেকের পাড় থেকে শাহাদতের রক্তাক্ত লাশ উদ্ধারের কথা তাদের জানায়।

শাহাদত বিদেশি জাহাজে প্রধান ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এক মাস আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন।

পরিবার ও পুলিশ বলছে, শাহাদতের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে। বাবার নাম আবদুল বারী মজুমদার। শাহাদত এক ছেলে ও দুই মেয়ের বাবা। তার স্ত্রীর নাম আজমির সুলতানা।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। তবে অন্য কিছু আছে কিনা পুলিশ তদন্ত করে দেখবে বলে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেয়েদের দেখলেই বুক ধড়ফড় করত: বিজয়

মেয়েদের দেখলেই বুক ধড়ফড় করত: বিজয়

‘নজরুল সরোবর’ হবে ধানমন্ডি লেকের পাশে: ডিএসসিসি প্রশাসক

‘নজরুল সরোবর’ হবে ধানমন্ডি লেকের পাশে: ডিএসসিসি প্রশাসক

ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App