×

জাতীয়

বিচারপতির ওপর হামলায় গ্রেপ্তার আবুল বাশার রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ০৩:৫৭ পিএম

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় নতুন করে গ্রেপ্তার মতিঝিল থানার ৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আবুল বাশারকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রবিবার (৬ নভেম্বর) আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র ) মনজুরুল হাসান খান। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি আবুল বাশারকে গত ৫ নভেম্বর গ্রেপ্তার করা হয়।

এছাড়া এদিন একই মামলায় একই আদালতে দুই দিনের রিমান্ড শেষে ছাত্রদলের ১১ নেতাকর্মীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে জামিন চাওয়া হয়। শুনানি শেষে আদালত ১১ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেন।

কারাগারে যাওয়া ১১ আসামি হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন খান এবং কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান ও মো. সাগর, জসিম উদ্দিন, হারুন অর রশিদ, মতিউর রহমান নিরব, শামিম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের।

বুধবার (২ নভেম্বর) পল্টন এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় বিএনপি সমাবেশ দিকে যাওয়া মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা করা হয়। পরে এ ঘটনায় তার পক্ষে থানায় গানম্যান রফিকুল ইসলাম মামলা করেন। মামলায় অজ্ঞাত অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

দেশের বাজার ব্যবস্থাপনা আরো শক্তিশালী করতে ‘এআই’র উদ্যোগ নিচ্ছে সরকার

দেশের বাজার ব্যবস্থাপনা আরো শক্তিশালী করতে ‘এআই’র উদ্যোগ নিচ্ছে সরকার

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা, জানালেন তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা, জানালেন তথ্য উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App