×

জাতীয়

৬ বছর পালিয়ে থাকা আসামি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ০৮:৫৪ পিএম

৬ বছর পালিয়ে থাকা আসামি গ্রেপ্তার

আসামি মামুন ওরফে সুমন

উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাপুর এলাকা থেকে মো. মামুন ওরফে সুমন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি ৩ বছর সাজাপ্রাপ্ত একজন আসামি। এ সাজা থেকে বাঁচতে ৬ বছর ধরে পলাতক ছিলেন তিনি।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন ।

তিনি জানান, পেশায় বাস চালক গ্রেপ্তার সুমন উত্তরা পশ্চিম থানার রানাভোলা বেড়িবাঁধ এলাকার আব্দুল গফুরের ছেলে। গত ২০১৪ সালে আশুলিয়ায় এক গার্মেন্টস শ্রমিককে গাড়ি চাপা দেন তিনি। সেই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। পরে গত ২০১৭ সালে সেই মামলার রায়ে তাকে ৩ বছর ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App