×

জাতীয়

ফের পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ০৫:২০ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০’র ফল প্রকাশ ফের পিছিয়েছে। আজ প্রকাশ না হওয়ায় ফল প্রকাশের জন্য নতুন তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০-এর ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাইপূর্বক চূড়ান্ত করে এ পরীক্ষার ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, এবার ৪৫ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়া হবে। গত বৃহস্পতিবার প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

দুবাইয়ে বেনজীরের কারামুক্ত নিয়ে যা বললো বাংলাদশ পুলিশ

দুবাইয়ে বেনজীরের কারামুক্ত নিয়ে যা বললো বাংলাদশ পুলিশ

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App