×

জাতীয়

ডিএনসিসি মেয়রের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ০১:২৮ এএম

ডিএনসিসি মেয়রের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি: ভোরের কাগজ

ডিএনসিসি মেয়রের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডিএনসিসি মেয়রের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডিএনসিসি মেয়রের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে নগর ভবনে মেয়রের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আলোচনার শুরুতেই মার্কিন রাষ্ট্রদূত ডিএনসিসি মেয়রকে ব্লুমবার্গ ফিলানথ্রফিস অ্যাওয়ার্ড অর্জন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় তিনি মাঠ ও পার্ক নির্মাণ এবং সবুজায়ন সম্প্রসারণে ডিএনসিসির মেয়রের পদক্ষেপের প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ঢাকা নগরীর যানজট নিরসন সম্ভাব্য পদক্ষেপ ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম নগর ভবনে স্থাপিত কমান্ড সেন্টারের কার্যক্রম পরিচালনায় নিউইয়র্ক সিটিতে স্থাপিত কমান্ড সেন্টারের মডেল ও অভিজ্ঞতা বিনিময়ের আহবান করেন।

নগর ভবনে বৈঠকের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে ফুলেল শুভেচ্ছা জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূতের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন তিনি।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনাঃ মোঃ জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শীতের সবজির দামে স্বস্তি, কমেনি মাছ-মাংসের দাম

শীতের সবজির দামে স্বস্তি, কমেনি মাছ-মাংসের দাম

ইউপি নির্বাচন ঘিরে নতুন কৌশলে এনসিপি

ইউপি নির্বাচন ঘিরে নতুন কৌশলে এনসিপি

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ভারতকে নাস্তানাবুদ করা চীনা যুদ্ধবিমান কবে আসছে, জানা গেল সময়

ভারতকে নাস্তানাবুদ করা চীনা যুদ্ধবিমান কবে আসছে, জানা গেল সময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App