×

জাতীয়

আশুলিয়া-টঙ্গী সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৩:১২ পিএম

আশুলিয়া-টঙ্গী সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন

ছবি: সংগৃহীত

ঐতিহাসিক বিশ্ব ইজতেমা-২০২৩ এর প্রথম পর্বকে সামনে রেখে ইপিজেড-আশুলিয়া-টঙ্গী সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। সড়কটিতে যানজট কমাতে ও মুসল্লিদের কথা মাথায় রেখে নেওয়া হয় এ পদক্ষেপ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার বাইপাইল ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জাহিদ হোসেন

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকেই টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ঢাকার প্রবেশ মুখ বাইপাইল এলাকায় ট্রাফিক পুলিশের রেকার ট্রাক দিয়ে বন্ধ করে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার বাইপাইল ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জাহিদ হোসেন বলেন, ইজতেমার কারণে এই সড়কটিতে চাপ বেড়ে যাওয়ায় মুসল্লিদের ইজতেমা ময়দানে যেতে সমস্যা হচ্ছে। তাই আপাতত এই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। বেড়িবাঁধ ও কামার পড়ার দিকে চাপ কমে গেলে সড়ক স্বাভাবিক করে দেওয়া হবে।

এছাড়া যাত্রী ও পরিবহনকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে সাভার ট্রাফিক বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App