×

জাতীয়

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারা তদন্তে কমিশন কেন নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ১২:৫৯ পিএম

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারা তদন্তে কমিশন কেন নয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পেছনের ‘কুশীলবদের’ খুঁজে বের করতে সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে নেপথ্যে কারা ছিলো তা তদন্তে কমিশন কেন নয় তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট বেঞ্চ।

সোমবার (২৩ জানুয়ারি) বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিবকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত। গত ২৫ অক্টোবর ২০২১ বঙ্গবন্ধু হত্যার ‘কুশীলব’ খুঁজতে তদন্ত কমিশন চেয়ে রিট করেন আইনজীবী সুবীর নন্দী দাস।

পরে এ রিট শুনানি করতে ২২ বার সময় নেয় রাষ্ট্রপক্ষ। সোমবারও সময় চায় রাষ্ট্রপক্ষ। তা নাকচ করেন আদালত। শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন গঠনের নজির রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উপাচার্য পুনর্বহালের আন্দোলনে অচলাবস্থা চুয়েটে

উপাচার্য পুনর্বহালের আন্দোলনে অচলাবস্থা চুয়েটে

প্রযুক্তির যুগে বদলে যাচ্ছে যোগ্যতার সংজ্ঞা

প্রযুক্তির যুগে বদলে যাচ্ছে যোগ্যতার সংজ্ঞা

সুন্দরগঞ্জে ককটেল মামলায় ৩ গ্রেপ্তার, পুলিশের নথিতে অসঙ্গতি

সুন্দরগঞ্জে ককটেল মামলায় ৩ গ্রেপ্তার, পুলিশের নথিতে অসঙ্গতি

‘চাহিদামতো বোয়িং কিনব, গোপন চুক্তির কিছু নেই’

হুমায়ুন কবির ‘চাহিদামতো বোয়িং কিনব, গোপন চুক্তির কিছু নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App