×

জাতীয়

৯৬ বার পেছাল সাগর-রুনি হত্যার প্রতিবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ১১:৫০ এএম

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় ৯৬ বার তারিখ পেছাল।

আজ রবিবার (৫ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করতে পারেনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছেন।

আদালতে শেরে বাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজও দাখিল হয়নি। প্রতিবেদন দাখিলের জন্য ৯ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

এর আগে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ আট জনকে আসামি করা হয়। বাকি আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদকে আসামি করা হয়।

এ মামলার তদন্তে প্রথমে ওই থানার একজন এসআই নিয়োজিত ছিলেন। চার দিন পর ডিবি পুলিশকে দায়িত্ব দেয়া হয়। ডিবি পুলিশ দুই মাসে ব্যর্থ হলে হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার যায় র‍্যাবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইরান খুব দুষ্ট, মার্কিনিদের একটু বেশি খরচ করতে হবে’

ট্রাম্প ‘ইরান খুব দুষ্ট, মার্কিনিদের একটু বেশি খরচ করতে হবে’

বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

 রায়গঞ্জে বিপুল নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ১

রায়গঞ্জে বিপুল নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ১

জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কর্মসূচি জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App