×

জাতীয়

আবারো বাড়লো হজ নিবন্ধনের সময়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৬:০৯ পিএম

আবারো বাড়লো হজ নিবন্ধনের সময়

ফাইল ছবি

কোটা পূরণ না হওয়ায় সপ্তমবারের মতো বাড়ানো হয়েছে হজযাত্রী নিবন্ধনের সময়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে কতদিন বাড়বে সেটা আজ সন্ধ্যায় জানানো হবে।

জানা যায়, আজ বৃহস্পতিবার ছিল ষষ্ঠ দফায় বাড়ানো হজ নিবন্ধনের শেষ দিন। আজ বিকেল ৪টা পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১৪৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

হজ পোর্টালের তথ্যানুযায়ী, আজ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোট এক লাখ ১৭ হাজার ৩৪৭ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৮৯২ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৭ হাজার ৪৫৫ জন নিবন্ধিত হয়েছেন। এখনো কোটা পূরণে ৯ হাজার ৮৫১ জন হজযাত্রীর নিবন্ধন বাকি আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবার মতামত নিয়ে সংবিধান সংশোধন করবে বিশেষ কমিটি

সবার মতামত নিয়ে সংবিধান সংশোধন করবে বিশেষ কমিটি

ফের ৯ জেলায় বন্যার শঙ্কা

ফের ৯ জেলায় বন্যার শঙ্কা

‘বড় ছেলে’র পর এবার আসছে ‘ছোট ছেলে’

‘বড় ছেলে’র পর এবার আসছে ‘ছোট ছেলে’

‘জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে ১ বছরের মধ্যে’

চিফ প্রসিকিউটর ‘জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে ১ বছরের মধ্যে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App