×

জাতীয়

বেঁধে দেয়া দামে চিনি মিলছে না বাজারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০৮:৩০ এএম

প্যাকেটজাত ও খোলা চিনির দাম কমলো। পরিশোধিত চিনির দাম এবার কেজিতে ৩ টাকা কমানো হয়েছে। যদিও সরকারের বেঁধে দেয়া দামে বাজারে চিনি পাওয়া যায় না।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামীকাল শনিবার (৮ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দরে খোলা চিনি পাওয়া যাবে প্রতি কেজি ১০৪ টাকায়, আর এক কেজির প্যাকেট চিনির দাম হবে ১০৯ টাকা।

এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি প্যাকেটজাত পরিশোধিত চিনির দাম কেজিতে ১১২ টাকা এবং খোলা চিনির দাম ১০৭ টাকা নির্ধারণ করা হয়।

জানা গেছে, বিশ্ববাজারে চিনির দাম কমার কারণে বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিত দাম সমন্বয়ের অংশ হিসেবে চিনির এই দাম নির্ধারণ করেছে। এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মূল্যতালিকা অনুসারে গতকাল রাজধানীর বাজারে চিনির সর্বনিম্ন দাম ছিল কেজিপ্রতি ১১২ টাকা আর সর্বোচ্চ দাম ছিল ১১৫ টাকা। শনিবার থেকে বাজারে এই দামে চিনি বিক্রি হবে কিনা, তা নিয়ে অবশ্য অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। কারণ, সরকার গত ৭ মাসে চিনির দাম ৫ বার বেঁধে দিয়েও বাজারের লাগাম টানতে পারেনি।

ব্যবসায়ীদের দাবির মুখে অবশেষে শুল্ক কমায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এত কিছুর পরও সরকারের বেঁধে দেয়া দামে চিনি পাওয়া যাচ্ছে না।

টিসিবির হিসাব অনুযায়ী, গত এক বছরে চিনির দাম ৪৫ শতাংশের বেশি বেড়েছে। গত বছরের এই দিনে অর্থাৎ ৬ এপ্রিল চিনির সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম ছিল কেজিপ্রতি যথাক্রমে ৭৬ ও ৮০ টাকা। গতকাল তা ১১২ ও ১১৫ টাকায় বিক্রি হয়েছে। রোজার আগে সরকার চিনি আমদানিতে শুল্কছাড় দিয়েছিল। কিন্তু রোজা আসার পর শুল্কছাড়ের প্রভাব দেখা যায়নি। উল্টো শুল্ক কমানোর পর সরকারি হিসাবেই চিনির দাম বেড়েছে। এমন বাস্তবতায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কিছুদিন আগে বলেছিলেন, রোজার মধ্যে চিনির দাম কেজিতে ৫ টাকা কমতে পারে। এরপর গতকাল বাণিজ্য মন্ত্রণালয় নতুন করে চিনির দাম বেঁধে দিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার

তথ্য উপদেষ্টা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি

ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

জকসু ভিপিকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ

জকসু ভিপিকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App