×

জাতীয়

ঈদযাত্রায় স্পিডগান নিয়ে সড়কে থাকবে পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৯:২৮ পিএম

ঈদযাত্রায় স্পিডগান নিয়ে সড়কে থাকবে পুলিশ

ছবি: সংগৃহীত

হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক বরকতউল্লাহ খান জানিয়েছেন, ঈদযাত্রায় সড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে স্পিডগান নিয়ে পুলিশ সদস্যরা সড়কে থাকবেন। বুধবার (১৯ এপ্রিল) এ কথা জানান তিনি।

বরকতউল্লাহ খান বলেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন এবং দুর্ঘটনায় মৃত্যু কমাতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। বেপরোয়া গতি নিয়ন্ত্রণে স্পিডগান নিয়ে পুলিশ সদস্যরা মাঠে থাকবেন।

গণমাধ্যমকর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ এর আশপাশের প্রায় দেড় কোটি মানুষ স্বজনের কাছে ফিরবে। এর মধ্যে সড়কপথে যাবে ৬০ শতাংশ এবং ২০ শতাংশ করে যাবে নৌ ও রেলপথে। সেই হিসাবে প্রায় ৯০ লাখ মানুষ বাড়ি ফিরবে সড়কপথে। কিন্তু বিপুল পরিমাণ এই যাত্রীর চাপ নেয়ার সক্ষমতা নেই দেশের মহাসড়কগুলোর। ফলে এ বছরও বাড়ি ফেরায় সঙ্গী হতে পারে দুর্ভোগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App