×

জাতীয়

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সাফল্য অর্জন করেছি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ১২:৩২ পিএম

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সাফল্য অর্জন করেছি

ছবি: ভোরের কাগজ

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সাফল্য অর্জন করেছি

ছবি: ভোরের কাগজ

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সাফল্য অর্জন করেছি

ছবি: ভোরের কাগজ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, গ্লোবাল টেরিজম ইনডেক্সে (জিটিআই) বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হয়েছে। অনেক দেশের থেকে আমরা ভালো আছি। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার প্রধান যে শুন্য শূন্য সহিষ্ণু নীতি নিয়েছেন, তার পথ ধরে আমারা এই অবস্থায় এসেছি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে শীর্ষ স্থানীয় সাফল্য অর্জন করেছি আমরা।

বৃহস্পতিবার (৪ মে) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২৩ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

[caption id="attachment_427489" align="alignnone" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption]

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, দেশের সাধারণ নাগরিক যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব যথাযথভাবে পালন করতে পারে এ জন্য আমরা সবসময় সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছি। প্রধানমন্ত্রী বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার। আর আজ সে উৎসবেই আমরা সবাই একসঙ্গে মিলিত হতে এসেছি। আমি আশ্বস্ত করতে চাই যে কোন প্রয়োজনে আপনারা পুলিশ বাহিনি কে পাশে পাবেন। যেকোনো প্রয়োজনে স্থানীয় পুলিশসহ জাতীয় জরুরি সহায়তা নাম্বার ৯৯৯ এ ফোন দিতে পারেন।

[caption id="attachment_427490" align="alignnone" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption]

রোহিঙ্গা ইস্যু ও পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ডের বিষয় পুলিশের কি ধরনের অবস্থানে আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, যখনই কোথাও কোনো ঘটনা সংঘটিত হচ্ছে তখনই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। প্রতিটি ঘটনাই আমাদের সাফল্য রয়েছে। আপনারা দেখবেন হঠাৎ করে কোন একটা অপরাধ হচ্ছে। কিন্তু ক্রমান্বয়ে এ সব অপরাধ ধীরে ধীরে আবার কমে আসছে। আমাদের যা ব্যবস্থা নেয়ার তা আমরা নিয়েছি। কিছুটা বেড়েছিল কিন্তু আবার নিয়ন্ত্রণে চলে এসেছে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App