×

জাতীয়

বাংলাদেশের নির্বাচন নিয়ে নাক গলাবে না যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৮:০৯ পিএম

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে কোনো অংশ নেবে কিনা সেই বিষয়ে নাক গলাবে না যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কী করবে না এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনে যুক্তরাষ্ট্র এরই মধ্যে একটি ভিসা নীতি ঘোষণা করেছে। আমরা জানতে পেরেছি বাংলাদেশ সরকার এটিকে স্বাগত জানিয়েছে।

এসময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশ সরকারকে সব ধরনের সহযোগিতার বিষয়টিও জানান তিনি।

এর আগে গত বুধবার (২৪ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে মাথাব্যথা নেই যুক্তরাষ্টের। অবাধ ও সুষ্ঠু নির্বাচনই দেশটির লক্ষ্য।

এসময় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের লক্ষ্য অর্জনে সহায়তার অংশ হিসেবে একটি নতুন ভিসা নীতির ঘোষণা দেন তিনি। বিরোধী দল কোনো সহিংসতা করলে এই নীতির আওতায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেয়া হয়।

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে বাধা দিতে কিংবা ক্ষতিগ্রস্ত করতে চায় এমন কাউকে নতুন এই পলিসি অনুযায়ী ভিসা দেয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

দীনেশ ত্রিবেদী ‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

পানির নিচের গ্যাস পাইপে লিকেজ নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

বিমানবন্দর থেকে যেভাবে গ্রেপ্তার হলেন ডন

বিমানবন্দর থেকে যেভাবে গ্রেপ্তার হলেন ডন

ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘অনিয়ম’, বিএনপির একাংশের বিক্ষোভ

ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘অনিয়ম’, বিএনপির একাংশের বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App